Facilities Home /Facilities

"কেন আমাদের বেছে নেবেন? জানুন আমাদের উন্নত সুবিধাসমূহ।"

উইজডম ইসলামিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সুবিধা ও আধুনিক ব্যবস্থার সমন্বয় করছে।

আধুনিক ও শিক্ষাবান্ধব শ্রেণিকক্ষ

পরিচ্ছন্ন, পরিপাটি, শিশুবান্ধব ও আরামদায়ক শ্রেণিকক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মনোযোগী ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়।

Student Transportation Facility

"শিক্ষার্থীদের নিরাপদ ও সময়ানুবর্তী যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে Wisdom Islamic Institute নিজস্ব পরিবহন ব্যবস্থা প্রদান করে। অভিজ্ঞ চালক ও নির্ধারিত ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের বাসা থেকে প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠান থেকে বাসায় নিরাপদ যাতায়াতের সুবিধা প্রদান করা হয়।"

শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ

প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও মনোযোগের বিষয়টি বিবেচনা করে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশের ব্যবস্থা রয়েছে।

CCTV Monitoring

শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে ক্যাম্পাসে CCTV ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে।

Osmosis Water Purification System

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে Osmosis Water Purification System ব্যবহারের ব্যবস্থা রয়েছে।

Child-Friendly Learning Environment

আনন্দময় ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মনোযোগ ও শেখার আগ্রহ বৃদ্ধি করা হয়।

English & Arabic Version

ইংরেজি ও আরবি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য স্বতন্ত্র ও গ্রহণযোগ্য বই-পুস্তক এবং শিক্ষাসামগ্রী ব্যবহারের উদ্যোগ রয়েছে।

Hifzul Quran Programme

আন্তর্জাতিক মানসিকতা ও দ্বীনি মূল্যবোধের সমন্বয়ে হিফজুল কুরআন বিভাগের জন্য বিশেষায়িত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

দুর্বল শিক্ষার্থীদের বিশেষ সহযোগিতা

যেসব শিক্ষার্থী পড়াশোনায় তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ যত্ন, পর্যবেক্ষণ ও অতিরিক্ত সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।

আবাসিক সুবিধা

প্রতিষ্ঠানের কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধার ব্যবস্থা রয়েছে।

ডিজিটাল শিক্ষা ব্যবস্থাপনা (Smart & Digitalized Campus)

আধুনিক ও নিরাপদ শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে সমন্বিত Digital School Management System। শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ ও প্রস্থানের সঙ্গে সঙ্গে অভিভাবকের মোবাইলে তাৎক্ষণিক নোটিফিকেশন পৌঁছে যায়। ফলে সন্তানের উপস্থিতি ও ক্যাম্পাস ত্যাগের সময় অভিভাবক সহজেই জানতে পারেন।

এছাড়াও Website ও Dashboard-এর মাধ্যমে উপস্থিতি, ক্লাস রুটিন, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার ফলাফল, ফি-সংক্রান্ত তথ্যসহ গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রম সহজে পরিচালনা ও পর্যবেক্ষণ করা যায়। নিরাপত্তা, স্বচ্ছতা ও অভিভাবকের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করাই আমাদের স্মার্ট ক্যাম্পাস ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য।