International Hifzul Quran Home /International Hifzul Quran
হিফজুল কুরআন বিভাগ
মেধা ও সক্ষমতার ভিত্তিতে পরিকল্পিত হিফজ এবং পরবর্তী একাডেমিক শিক্ষার বিশেষ প্রস্তুতি
হিফযুল কুরআন বিভাগে বিশেষ বৈশিষ্ট্য
হিফজ বিভাগের শিক্ষার্থীদের মেধা, সক্ষমতা ও ব্যক্তিগত অগ্রগতিকে বিবেচনায় রেখে ২–৩ বছরের মধ্যে হিফজুল কুরআন সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। হিফজের পাশাপাশি শুদ্ধ তাজবীদ, নিয়মিত মুরাজাআহ (রিভিশন) ও ধারাবাহিক মশকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থীদের তিলাওয়াতের মান ও কণ্ঠস্বরের সৌন্দর্য উন্নয়নের লক্ষ্যে জাতীয় পর্যায়ের ক্বারীদের মাধ্যমে নিয়মিত মশক এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্বারীদের মানসম্মত তিলাওয়াত নিয়মিত শোনার ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে হিফজ সম্পন্ন করার পর শিক্ষার্থীদের পরবর্তী একাডেমিক শিক্ষাজীবনে সফলভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিশেষভাবে, হিফজুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের এক বছরের মধ্যে Class 8-এ ভর্তিযোগ্য করে তোলার একটি পরিকল্পিত ব্যবস্থা রয়েছে।