Blog Details Home / Blog Details

জিটিভির ‘কুরআনের ছোঁয়া’ অনুষ্ঠানের বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ উইজডম ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষার্থী
জিটিভির ‘কুরআনের ছোঁয়া’ অনুষ্ঠানের বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ উইজডম ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষার্থী
আলহামদুলিল্লাহ! উইজডম ইসলামিক ইনস্টিটিউটের একজন মেধাবী শিক্ষার্থী পবিত্র রমজান মাসে জিটিভির পর্দায় প্রচারিতব্য ‘কুরআনের ছোঁয়া’ অনুষ্ঠানের ঢাকা (উত্তরা) অডিশনে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে নির্বাচিত হয়েছে। পরবর্তী ধাপে সে বিভাগীয় পর্যায়ের জন্য উত্তীর্ণ হয়েছে।
এ অর্জন শিক্ষার্থী, তার পরিবার, শিক্ষকবৃন্দ এবং পুরো উইজডম পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীর অধ্যবসায়, কুরআন শিক্ষার প্রতি গভীর অনুরাগ, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রতিফলন এই সাফল্য।
উইজডম ইসলামিক ইনস্টিটিউট বিশ্বাস করে, প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে সুপ্ত প্রতিভা ও অপার সম্ভাবনা। প্রয়োজন যথাযথ পরিচর্যা, মানসম্মত শিক্ষা, যোগ্য শিক্ষকের দিকনির্দেশনা এবং শিশুবান্ধব শিক্ষার পরিবেশ। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে কুরআন-সুন্নাহর আলোকে নৈতিকতা, জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা।
আমরা মহান আল্লাহর দরবারে এই শিক্ষার্থীর উত্তরোত্তর সফলতা কামনা করছি। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও পরবর্তী প্রতিযোগিতার জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করছি।
২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলমান। আপনার সন্তানের মেধা, প্রতিভা ও সুন্দর ভবিষ্যৎ বিকাশে সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে উইজডম ইসলামিক ইনস্টিটিউট আপনার পাশে রয়েছে।
পরিচালনায়: উইজডম এডুকেশন ফাউন্ডেশন
ঠিকানা: ২২২৫/এ, মাজার রোড, বালুরমাঠ, উত্তরখান, ঢাকা-১২৩০।
ভর্তি ও যোগাযোগ:
০১৮০৫-৪২৬৪০১, ০১৮০৫-৪২৬৪০৬
ওয়েবসাইট: https://www.wisdomislamicinstitute.com
Leave A Comment
Sing in to post your comment or singup if you don’t have any account.
0 Comments